শিরোপা ধোনির চেন্নাইয়েরই
ক্রিস গেইল কি ভড়কে গেলেন? মাথার উপর প্রতিপক্ষের পাহাড়সম রানের চাপ। বৈরী আবহাওয়া গ্যালারিতেও। চেন্নাইয়ের মাঠে খেলা, স্বাভাবিকভাবেই গ্যালারিজুড়ে প্রায় সবই চেন্নাইয়ের সমর্থক। ভড়কে যাওয়ার প্রশ্নটা অমূলক নয় মোটেই।
বেঙ্গালুরুর সেরা অস্র গেইলের মতো হয়তো ভড়কে গেলেন দলের অন্য ব্যাটসম্যানরাও। না হলে মুম্বাই ইন্ডিয়ানসকে আগের দিন উড়িয়ে ফাইনালে আসা দলটি তুলতে সক্ষম হলো ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান! গত বছর মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে এনে দিয়েছিলেন আইপিএলের তৃতীয় শিরোপা। বেঙ্গালুরুকে ৫৮ রানে হারিয়ে এবারের শিরোপাটাও নিজেদের ঘরেই রেখে দিলেন ধোনিরা। গোটা গ্যালারি আর টেলিভিশন পর্দায় চোখ রাখা বিশ্বের কোটি কোটি দর্শক সাক্ষী হয়ে রইল প্রথমবারের মত কোন ফ্র্যাঞ্চাইজের টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের দৃশ্যটির।
৫২ বলে মুরালি বিজয়ের ৯৫ রান। আর ৪৫ বলে মাইক হাসির ৬৩ রান। এই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটের উপর ভর করে শিরোপার লড়াইয়ে ৫ উইকেটে ২০৫ রান তোলে চেন্নাই। এর পর বল হাতে বেঙ্গালুরু ব্যাটসম্যানদের উপর ঝড় বইয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন ও সাদাব জাকাতি। প্রথমজন শিকার করেন তিনটি উইকেট, দ্বিতীয়জন দুটি। এই ঝড়ের পরিণতি—শিরোপা অধরাই থাকল বেঙ্গালুরুর।

No comments:
Post a Comment