এজবাস্টন টেস্টে হারলে শীর্ষস্থান হারাবে ভারত। আর দ্বিতীয় স্থান থেকে ওপরে উঠে টেস্টে শ্রেষ্ঠত্বের মুকুট পরবে ইংল্যান্ড। সাদামাটা সমীকরণটাই বাস্তব রূপ নিল আজ। তবে শুধু শীর্ষস্থান বা সিরিজ হারানো নয়, সঙ্গে ‘বোনাস’ হিসেবে ইনিংস ব্যবধানে হারের লজ্জাটাও পেয়েছে বিপর্যস্ত ভারতীয় দল!
প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। অথচ ইংল্যান্ডের অ্যালিস্টার কুক একাই করেন ২৯৪ রান! ৭ উইকেটে ৭১০ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে ৪৮৬ রানে পিছিয়ে থাকে মহেন্দ্র সিং ধোনির দল। ‘অসম্ভবের’ পেছনে ছুটতে ছুটতে দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে যায় মাত্র ২৪৪ রানে—তৃতীয় টেস্টের চতুর্থ দিনে এসে ভারতের হার ইনিংসও ২৪২ রানে।
প্রথম দুই টেস্টে জয়ের পরই ইংল্যান্ডের ক্রিকেটাররা জানিয়েছিলেন, তাঁদের লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা। আজ আরেকটা জয়ে সিরিজ নিশ্চিত হওয়ার পর লক্ষ্যের আরও কাছে পৌঁছে গেল ইংলিশরা। ওভাল টেস্টে জয় পেলেই ৪-০! ইংল্যান্ডের স্বপ্নপূরণ যেন সময়ের অপেক্ষা!
ভারত প্রথম ইনিংস: ২২৪
ধোনি ৭৭, গম্ভীর ৩৮
ব্রড ৫৩/৪, ব্রেসনান ৬২/৪
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৭১০/৭ ডিক্লেয়ার
কুক ২৯৪, মরগান ১০৪
অমিত ১৫০/৩, প্রাভিন ৯৮/২
ভারত দ্বিতীয় ইনিংস: ২৪৪
ধোনি ৭৪*, শচীন ৪০, প্রাভিন ৪০
অ্যান্ডারসন ৮৫/৪
No comments:
Post a Comment