জেভিয়ার ডোহার্টিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন লাসিথ মালিঙ্গা। ওয়ানডেতে হ্যাটট্রিকের ‘হ্যাটট্রিক’ও পূর্ণ হলো তাঁর
রয়টার্স
অস্ট্রেলিয়ার স্কোর তখন ৫ উইকেটে ২১০। ৫০ ওভার শেষ হতে তখনো ৩৪ বল বাকি। এই অবস্থায় দলটির স্কোর কততে গিয়ে পৌঁছাতে পারে? ভাষ্যকারেরাই বলছিলেন—২৫০। অথচ ২১০ থেকে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গেল ২১১ রানেই! মাত্র ১ রানের ব্যবধানে পড়ে গেল শেষ ৫ উইকেট!
কাল প্রেমাদাসায় সিরিজের শেষ ওয়ানডেতে এই অবিশ্বাস্য ঘটনাই ঘটল লাসিথ মালিঙ্গার সৌজন্যে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে টানা চার বলে চার উইকেট তুলে নেওয়া একমাত্র বোলার কাল ইনিংসের ৪৬তম ওভারে করলেন ক্যারিয়ারে হ্যাটট্রিকের হ্যাটট্রিক। তাতেই লেখা হলো ইতিহাস। ওয়ানডেতে এক বোলারের তিন হ্যাটট্রিক নেই আর কারও। ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক আর চামিন্ডা ভাসের আছে দুটি করে।

মালিঙ্গার এমন আগুনঝরা বোলিংয়ের দিনে শ্রীলঙ্কা জিতেছে ৪ উইকেটে। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও শ্রীলঙ্কা তা কাটিয়ে ওঠে মাহেলা জয়াবর্ধনে (৭১) ও চামারা সিলভার (৬৩) ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে তাঁদের ১১১ রানের জুটিই জয়ের ভিত গড়ে দেয় শ্রীলঙ্কা দলের। ১৮ বল হাতে রেখেই জিতে স্বাগতিকেরা।
ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। ৪ রানের মাথায় হারিয়েছিল ওপেনার শন মার্শকে। কিন্তু দ্বিতীয় উইকেটে পন্টিংয়ের সঙ্গে ৬৭ আর তৃতীয় উইকেটে ক্লার্কের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে শুরুর সেই ধাক্কা সামলে দেন ওয়াটসন। কিন্তু পরপর বেশ কিছু উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৬৭/৫ হয়ে যায় একসময়। ডেভিড হাসি আর হাডিনের ৪৩ রানের জুটিটা তার পরও ২৫০-এর পূর্বাভাস দিচ্ছিল। মেন্ডিসের করা ৪৫তম ওভারে ডেভিড বিদায় নেওয়ার পরই শুরু হয় মালিঙ্গার তাণ্ডব। নিজের অষ্টম ওভারের দ্বিতীয় বলে জনসনকে বোল্ড, তৃতীয় বলে হেস্টিংসকে এলবিডব্লু আর চতুর্থ বলে ডোহার্টিকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন মালিঙ্গা। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৬.১ ওভারে ২১১/১০ (ওয়াটসন ৫৬, ক্লার্ক ৪৭, ডেভিড হাসি ৪৬; মালিঙ্গা ৩/৩৫, অজন্তা মেন্ডিস ৩/৪৯)।
শ্রীলঙ্কা: ৪৭ ওভারে ২১৩/৬ (জয়াবর্ধনে ৭১, সিলভা ৬৩, ম্যাথুস ২৬; প্যাটিনসন ২/৪১, ডোহার্টি ২/৫৪)। ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী। সিরিজ: ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩-২-তে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: লাসিথ মালিঙ্গা। ম্যান অব দ্য সিরিজ: মাইকেল ক্লার্ক।
সূত্র:প্রথমআলো.কম, 23.08.2011
No comments:
Post a Comment