Thursday, December 8, 2011

শেবাগের দ্বিশতকে সিরিজ ভারতের

বীরেন্দর শেবাগের দ্বিশতকের সুবাদে চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। 


ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শেবাগের ২১৯ রানের সুবাদে ৫ উইকেটে ৪১৮ রান করে ভারত। জবাবে ৪৯ ওভার ২ বলে ২৬৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

অতিথিদের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন দীনেশ রামদিন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ৩৬ ও মারলন স্যামুয়েলস ৩৩ রান করেন।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত রাহুল শর্মা। এজন্য জাদেজা দেন ৩৪ রান। শর্মা দেন ৪৩।
9/12/2011

No comments:

Post a Comment