১৯৯৮ সালে ব্রাডম্যানের বাড়িতে শচীন
কে বড়—অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যান, নাকি লিটল মাস্টার শচীন টেন্ডুলকার? বিতর্কটা দীর্ঘদিনের। তবে এই বিতর্কের একটা সমাধান খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক। তাঁর গবেষণার ফলাফল অনুযায়ী, স্যার ব্রাডম্যানের চেয়ে বড় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
অর্থনৈতিক তত্ত্ব ব্যবহার করে পরিচালিত এই গবেষণার ফলাফল ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের আগমুহূর্তে প্রকাশ করেছে ‘দি অস্ট্রেলিয়ান’। আজ পত্রিকাটির খবরে বলা হয়, অর্থনৈতিক তত্ত্ব ব্যবহার করে কিংবদন্তি ব্রাডম্যান ও লিটল মাস্টার শচীনের মধ্যে তুলনা করেছেন গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস রোড। তাত্ত্বিক দিক বিশ্লেষণ করে গবেষণায় তিনি দেখেছেন, ব্রাডম্যানের চেয়ে বড় ব্যাটসম্যান শচীন।
১৯৮৯ সালের অভিষেকের পর থেকে এ পর্যন্ত ১৮৪ টেস্টে ৫৬.০২ গড়ে রেকর্ড ১৫,১৮৩ রান সংগ্রহ করেছেন শচীন। অন্যদিকে ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত খেলে ৫২ টেস্টে বিস্ময়কর ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান সংগ্রহ করেন ব্রাডম্যান। ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান কিংবদন্তি এই ব্যাটসম্যান। এই দুই গ্রেট ক্রিকেটারের মোট রান ও তাঁদের সমসাময়িক খেলোয়াড়দের গড় ক্যারিয়ার রানের বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছেন নিকোলাস রোড। সবকিছু মিলিয়ে রোডের গবেষণাটি একটি তাত্ত্বিক বিশ্লেষণ।
নিকোলাস রোড বলেছেন, তাত্ত্বিক দিক বিশ্লেষণ শচীনকে ব্রাডম্যানের ওপরে রেখেছে। তবে ক্রিকেটারদের মধ্যে তুলনা একটা আবেগপ্রবণ বিষয়। ওয়েবসাইট
নিকোলাস রোড বলেছেন, তাত্ত্বিক দিক বিশ্লেষণ শচীনকে ব্রাডম্যানের ওপরে রেখেছে। তবে ক্রিকেটারদের মধ্যে তুলনা একটা আবেগপ্রবণ বিষয়। ওয়েবসাইট
সূত্র: প্রথমআলো.কম, ২২/১২/২০১১
No comments:
Post a Comment