Monday, August 22, 2011

মালিঙ্গার তৃতীয় হ্যাটট্রিক



জেভিয়ার ডোহার্টিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন লাসিথ মালিঙ্গা। ওয়ানডেতে হ্যাটট্রিকের ‘হ্য�
জেভিয়ার ডোহার্টিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন লাসিথ মালিঙ্গা। ওয়ানডেতে হ্যাটট্রিকের ‘হ্যাটট্রিক’ও পূর্ণ হলো তাঁর
রয়টার্স
অস্ট্রেলিয়ার স্কোর তখন ৫ উইকেটে ২১০। ৫০ ওভার শেষ হতে তখনো ৩৪ বল বাকি। এই অবস্থায় দলটির স্কোর কততে গিয়ে পৌঁছাতে পারে? ভাষ্যকারেরাই বলছিলেন—২৫০। অথচ ২১০ থেকে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গেল ২১১ রানেই! মাত্র ১ রানের ব্যবধানে পড়ে গেল শেষ ৫ উইকেট!
কাল প্রেমাদাসায় সিরিজের শেষ ওয়ানডেতে এই অবিশ্বাস্য ঘটনাই ঘটল লাসিথ মালিঙ্গার সৌজন্যে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে টানা চার বলে চার উইকেট তুলে নেওয়া একমাত্র বোলার কাল ইনিংসের ৪৬তম ওভারে করলেন ক্যারিয়ারে হ্যাটট্রিকের হ্যাটট্রিক। তাতেই লেখা হলো ইতিহাস। ওয়ানডেতে এক বোলারের তিন হ্যাটট্রিক নেই আর কারও। ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক আর চামিন্ডা ভাসের আছে দুটি করে।

Saturday, August 13, 2011

শীর্ষস্থান, সিরিজ দুটিই হারাল ভারত




এজবাস্টন টেস্টে হারলে শীর্ষস্থান হারাবে ভারত। আর দ্বিতীয় স্থান থেকে ওপরে উঠে টেস্টে শ্রেষ্ঠত্বের মুকুট পরবে ইংল্যান্ড। সাদামাটা সমীকরণটাই বাস্তব রূপ নিল আজ। তবে শুধু শীর্ষস্থান বা সিরিজ হারানো নয়, সঙ্গে ‘বোনাস’ হিসেবে ইনিংস ব্যবধানে হারের লজ্জাটাও পেয়েছে বিপর্যস্ত ভারতীয় দল!