Monday, March 19, 2012

ভারতীয়দের প্রার্থনা ‘বাংলাদেশের হার’


পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে শুক্রবার বাংলাদেশের কাছে ৫ উইকেটে হারের দুঃখ কিছুটা হলেও ভুলেছে ভারতীয়রা। কিন্তু ফাইনালে খেলাটা এখনো নিশ্চিত হয়নি তাদের। ফাইনালে যাওয়ার আগে কাল পুরো ভারতের দৃষ্টি থাকবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। লঙ্কানদের কাছে বাংলাদেশের হারই যে নিশ্চিত করবে শচীন-কোহলি-ধোনি-অশ্বিনদের ফাইনাল খেলা।

গতকাল পাকিস্তানকে ভারত হারিয়ে দেওয়ায় এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। এখনো এই প্রতিযোগিতায় কোনো জয় না পাওয়া শ্রীলঙ্কা যদি কাল বাংলাদেশকে হারায়, তাহলে তা কেবল ভারতেরই ফাইনাল নিশ্চিত করবে। শ্রীলঙ্কা এই ‘সম্মান রক্ষা’র ম্যাচে তাই পাশে পাচ্ছে ভারতের কোটি কোটি ক্রিকেটভক্তকে। তাদের কায়মনোবাক্যে প্রার্থনা একটাই, সেটা ‘বাংলাদেশের হার’।
এশিয়া কাপের পয়েন্ট তালিকায় চোখ বোলালে দেখা যাবে, তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। সমান তিন ম্যাচে ভারতের অর্জন ৮ পয়েন্ট। কাল শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশের পয়েন্টও হবে ৮। অর্থাত্ ভারতের সমান। এশিয়া কাপের ‘বাইলজ’ অনুযায়ী একাধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে মুখোমুখি লড়াই বিচার্য হবে ফাইনালের স্থান দখলের জন্য। সেদিক দিয়ে ভারতকে হারিয়ে বাংলাদেশ রয়েছে সুবিধাজনক অবস্থানে। কাল শ্রীলঙ্কাকে হারালেই ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ। পিটিআই
Prothom-alo.com

No comments:

Post a Comment